দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামের আদর্শ কলেজপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে রিকশাচালক খোকনের বসতঘর পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা একটি গর্ভবতী গাভী, একটি বকনা বাছুর ও দুটি ভেড়া পুড়ে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে বসতঘর ও ঘরে থাকা মালামালের পাশাপাশি গবাদিপশুগুলোও পুড়ে যায়। এতে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার সময় পাশের একটি ঝুপড়ি ঘরে খোকনের প্রতিবন্ধী মা অবস্থান করছিলেন বলেও জানা গেছে।
ঘটনার খবর পেয়ে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, নগদ অর্থ সহায়তা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, সংসদ সদস্য (এমপি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা হয়েছে। আমরা যথাসাধ্য ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহযোগিতা করার ব্যবস্থা করব।
এ সময় ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান ফিজারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে বসতঘর, মালামাল ও গবাদিপশু হারিয়ে খোকনের পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।
এমএস/